স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাপ্তরিক চলমান রয়েছে। তবে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভিড় ছিল তুলনামূলকভাবে অনেক কম।
আজ সকালে সচিবালয়ের গেটগুলোতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই করে এবং সঙ্গে থাকা ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট ছাড়া বাকি সব গেট বন্ধ থাকতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে।
সচিবালয়ের বাইরে দায়িত্বরত পুলিশ সদস্য ফারুক আহমেদ বলেন, ‘সকাল থেকে সচিবালয় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের ছোটখাটো অঘটনও ঘটেনি।’
বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে দাপ্তরিক কাজ করছেন এবং ভবনগুলোর পাশে গাড়িও পার্ক করা ছিল।
এদিকে, রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল অনেক কম। রামপুরা, মালিবাগ, মৌচাক, কাকরাইল, পল্টন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। যানজট না থাকায় যাত্রীরা স্বস্তিতে ও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত কয়েক দিন ধরে দলের বিভিন্ন ফেসবুক পেজ থেকে ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এই কর্মসূচি প্রতিহত করতে পুলিশ রাজধানীতে তল্লাশি ও অভিযান চালায়। আজকেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য আগামী সোমবার (১৭ নভেম্বর) তারিখ ধার্য করেছেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ দুপুরে এ তারিখ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে