স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর রমনায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য বলছে, এই ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ছয় জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন—দৈনিক কালের কণ্ঠের রায়হান, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, আরটিএনএন’র আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক (একই নামে দুজন), বর্ণজয় নিউজের সাব্বির আহমেদ ও মাইটিভির মো. জাকিরুল ইসলাম। আহতরা মাল্টিমিডিয়া রিপোর্টার। এছাড়া জাকিরুল মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতিও।
হামলার শিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ। এ সময় লাটিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া, যাত্রীবাহী বাস থেকে যাত্রী নামিয়ে ও ভিডিও করতে থাকা পথচারীদের পেটানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার প্রতিবাদ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় পুলিশ।
আরটিএনএন’র মাল্টিমিডিয়া রিপোর্টার আবু বকর অভিযোগ করে স্ট্রিমকে বলেন, ‘ছাত্রজনতাকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এক পর্যায়ে বাস থেকে যাত্রীদের নামিয়ে পেটানো শুরু করে। আমি তখন কাজ করছিলাম। আমার বুম, ক্যামেরা ছিল। বাস থেকে যাত্রী নামিয়ে পেটানো শুরু করলে আমি প্রতিবাদ জানাই। পরে কয়েকজন পুলিশ আমাকে টেনে নিয়ে গিয়ে পিটিয়েছে৷'
মাইটিভির সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমরা কাজ করছিলাম। পুলিশ অনৈতিকভাবে আমাদের ওপর হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই।’
আরটিএনএন’র আবু বকর সিদ্দিক স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ছাত্রজনতার ওপর চড়াও হলে সাধারণ পথচারী ও দোকানিরা ভিডিও করছিলেন। এসময় পুলিশ ওই সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ শুরু করে। আমি তখন পুলিশের কাছে জানতে চাই, এটা আইনিভাবে বৈধ কিনা? তারপর পুলিশ আমার ওপর চড়াও হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পুলিশের লাঠির আঘাতেতে আমার ফোন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান রাত সোয়া ৭টার দিকে স্ট্রিমকে বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি।’
এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশের চেষ্টাকালে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। টানা অবস্থানের পর আজ বিকেল ৪টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন তাঁরা। এরপর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে