স্ট্রিম প্রতিবেদক

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এনে এক নারীকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে। ছড়িয়ে পড়া ২ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সেই নারীকে একটি গাছে বেঁধে রাখা হয়েছে। নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হচ্ছে। আর সেখানে ছোট-বড় বিভিন্ন বয়সী উৎসুক বেশ কয়েকজন দাঁড়িয়ে তা দেখছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে হেনস্তা করেছেন। ওই ভিডিওতে আরও দেখা যায়, ‘জনতার তথ্য’ নামের গণমাধ্যমের পরিচয়ে এক সংবাদকর্মী বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে হুমায়ুন কবির বলছেন, 'এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ দিয়েছি।'
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপ চন্দ্র দাস।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে