স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের জট দাড়ি ও চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর দায়ের করা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
আজ বুধবার সকালে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে সুজন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে ডিবি। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব তালুকদারের ছেলে মজলু মিয়াকে (৫০) গ্রেপ্তার করে থানা-পুলিশ। সুজন মামলার ৬ নম্বর ও মজলু ৭ নম্বর আসামি। আজ বিকেলে তাঁদের তিন দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হলে তাঁদের কারাগারে পাঠায় আদালত।
সম্প্রতি হালিম উদ্দিন আকন্দ নামের এক ব্যক্তির চুল জোর করে কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এলাকায় তিনি হালিম ফকির নামে পরিচিত। ভিডিও ছড়ানোর পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে প্রায় চার মাস আগের এ ঘটনায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা হয়।
জানা যায়, ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে চুল কাটেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফী। ভিডিও ছড়ানোর পর সোহরাবসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলার আবেদন করেন ভুক্তভোগী হালিম ফকিরের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ রিমান্ড শুনানি না করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে