স্ট্রিম ডেস্ক

জুলাই অভ্যুত্থানে আহত মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল (২২ মে) রাত ১১ টা ১০মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আগামীকাল (২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিক্ষার্থী প্রতিনিধি নুসরাত জাহান এ তথ্য জানিয়েছেন।
নুসরাত আরও জানান, আগামীকাল বিকাল চারটায় থাইল্যান্ড থেকে রওনা হয়ে আনুমানিক সন্ধ্যা সাতটায় বাংলাদেশে পৌঁছাবে শহীদ হাসানের মরদেহ। এরপর সিএমএইচ-এ সব আনুষ্ঠানিকতা শেষে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
হাসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এরপর তাঁকে সোনাপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের নিয়ে কাজ করা ‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামের একটি ফেসবুক পেজ থেকে জানা যায়, ৪ আগস্ট আন্দোলন চলাকালে মাথার ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন মোহাম্মদ হাসান। পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং এরপর ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ নভেম্বর হাসানকে থাইল্যান্ডের পাতায়া হাসপাতালে নেওয়া হয়। গত এপ্রিল মাসের ১০ তারিখ তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ২৫ তারিখ পুনরায় অবনতি হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষে গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
হাসান তাঁর পরিবারের একমাত্র ছেলে ছিলেন। অনেক দিন আগেই বাবাকে হারানোর ফলে পরিবারের অন্যতম ভরসা ছিলনে তিনি। গরিবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর করোনার সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি ওয়ার্কশপে কাজ শুরু করেছিলেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
২২ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
২৩ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে