স্ট্রিম প্রতিবেদক

বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। দলের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন—আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কার সম্পর্কিত—বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।
এছাড়া, তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে