বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫: ৪৮
রোববার বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রোববার বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।

বঙ্গভবন সূত্র জানায়, দুপুর ২টা ২৫ মিনিটে গুলশান-১-এর বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি। দুপুর ২টা ৫৭ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

এর আগে শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সে হিসাবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই পদত্যাগ করেন সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত