স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সেমি পাকা বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে আটজন অগ্নিদগ্ধ হয়েছেন।
আজ শনিবার (২৩ আগস্ট) ভোর-রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল সংলগ্ন পাইনাদি পূর্ব পাড়ার মুড়ির ফ্যাক্টরি গলির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন—হাসান (৩৫), ছালমা (৩২), জান্নাত (৪), মুনতাহা (১০), রায়হান (৪), আসমা (৩৫) তৃষা(১৫) ও আরাফাত (১৪)।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ‘ভোর রাতে ঘটনাটি ঘটে, আমরা ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আগুনে আটজন আহত হয়েছেন। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক গোলযোগ থেকে ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে যায়।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পাইনাদি এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে