সতর্কতা কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী ও অতিভারী বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাবে।
স্ট্রিম প্রতিবেদক

দেশের আট জেলায় বন্যা সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র। সতর্কতা কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী ও অতিভারী বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাবে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
শনিবার (০২ আগস্ট) সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার জন্য বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র থেকে এই পূর্বাভাস দেওয়া হয়।
বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্রের বার্তায় বলা হয়, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগমসূমহ ও তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে আগামী তিন দিন (২ আগস্ট ৯টা থেকে ৫ আগস্ট ৯টা পর্যন্ত) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
রংপুর বিভাগের ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে তিস্তা নদীর পানি হ্রাস পাচ্ছে এবং দুধকমার নদীর পানি স্থিতিশীল আছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পারে। এ সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাদুকাটা, ঝালুখালি সোমেশ্বরী ও কংস নদীসমূতের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে লুবাছাড়া সারিগোয়াইন জিঞ্জিরাম ও ভুগাই নদীসমূহের পানি স্থিতিশীল আছে। উক্ত নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পাবে; এবং এ সময়ে উক্ত নদীসমূহের পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ শেরপুর ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ ছাড়া সুরমা কুশিয়ারার পানি আগামী তিন দিন বৃদ্ধি পাবে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের মহানন্দা ও যমুনেশ্বরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে ঘাঘট, পুনর্ভবা, করতোয়া, আপার আত্রাই ও টাঙ্গন নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকলেও পরবর্তী দুদিন বৃদ্ধি পাবে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রভাবিত হতে পারে।
চট্টগ্রামের বিভাগের ফেনীর হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে মুহুরি সেলোনিয়া ও গোমতী নদীর পানি হ্রাস পাচ্ছে। রহমতখালি খাল ও নোয়াখালী খাল নদীসমুহের পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রভাহিত হচ্ছে। আগামী ৩ দিন এসব নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে