স্ট্রিম প্রতিবেদক

অলাভজনক নারীবাদী সংগঠন প্রাগ্রসর-এর উদ্যোগে ‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টায় রাজধানীর ছায়ানটের মূল মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি ও চর্চা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা সংগঠনটির দীর্ঘদিনের যাত্রার এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বইটির প্রকাশনা মনে করা হচ্ছে।
বইটি সম্পাদনা করেছেন প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার ও ওমর তারেক চৌধুরী। এতে স্থান পেয়েছে ১২ জন প্রতিষ্ঠিত ও সম্মানিত নারীর বেড়ে ওঠা, সংগ্রাম এবং নারীবাদী হয়ে ওঠার গল্প। পেশাগত ও সামাজিক পরিসরে নিজ নিজ দক্ষতায় এগিয়ে চলা এসব নারীর অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
এই নারীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক হামিদা হোসেন, মানবাধিকার কর্মী ডা. ফওজিয়া মোসলেম, সুলতানা কামাল, শাহীন আনাম, খুশী কবির, সুলতানা বেগম, রাজনীতিবিদ আরমা দত্ত, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শামীম আখতার প্রমুখ। তবে অসুস্থতাজনিত কারণে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আদিবাসী অধিকারকর্মী নিরূপা দেওয়ান, এবং বিদেশে অবস্থান করায় গবেষক মেঘনা গুহঠাকুরতা ও শিক্ষাবিদ নাজমুন নেসা মাহতাব উপস্থিত থাকতে পারেননি।
প্রাগ্রসর কর্তৃপক্ষের মতে, ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা হলেও নারীদের সংগ্রামের অভিজ্ঞতা এক সুতোয় গাঁথা। তাঁদের সাহসিকতা ও লড়াই নারী-পুরুষ সমতার সমাজ গড়ে তোলার আন্দোলনে নতুন শক্তি যোগাবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজনে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৬ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৫ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে