স্ট্রিম ডেস্ক

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার করছে না। বরং যারা অপরাধী, তাঁদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।
আজ রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভা শেষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করছে, তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থাতেই যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করে নাই, সে যেন কোনো অবস্থাতেই ধরা না পড়ে।’
গোপালগঞ্জের ঘটনা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপালগঞ্জে ঘটনা ঘটেছে। সেটা আমি অস্বীকার করতেছি না তো। এখন এইটা তো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক সময় অনেক কিছু ঘটে। তবে ঘটনার পরে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না, এইটা হইল আমাদের কথা।’
গোপালগঞ্জে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে ১৪৪ ধারা বলবৎ আছে। পরিস্থিতি পর্যালোচনা করে সেটিও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে…আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি। আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে, করতে কোনো অসুবিধা হবে না।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে