স্ট্রিম ডেস্ক

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদারীপুর সদর উপজেলার ছালাম খাঁর মেয়ে কলি আক্তার (২২)। পরিবারের অভিযোগ, সাবেক স্বামীর পরিবার কলির সন্তানকে নিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। শনিবার, ৩ মে এ ঘটনা ঘটে।
কলি আক্তার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার বাসিন্দা। একই এলাকার কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। দেড় মাস আগে আসলামের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন তিনি।
এদিকে গত শুক্রবার, ২ মে প্রতিবেশি আলী খাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কলির। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসলামের পরিবার জোর করে সন্তানকে তুলে নিয়ে যায়; আর এতেই বিমর্ষ হয়ে কলি আত্মহত্যা করেন বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার পর থেকে আসলামের পরিবারের লোকেরা পলাতক রয়েছে।
আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে কলির কাছ থেকে নেওয়ার পরপরই এ ঘটনা ঘটে। মৃতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দুটি আলাদা দল কাজ করছে বলেও তিনি জানান।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে