স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস থেকে সরাসরি দেখানো হচ্ছে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার কার্যক্রম।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে টিএসসিতে ডিজিটাল স্ক্রিনের সামনে চেয়ার পেতে শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বসানো হয়েছে বড় এলইডি পর্দা। সেখানে চেয়ারে বসে আছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এছাড়া দাঁড়িয়ে রায় পাঠ দেখছেন অনেক উৎসুক ব্যক্তি। তাঁদের একজন রায়হান আকাশ।
রাজধানীর আজিমপুর থেকে বড় পর্দায় রায় ঘোষণা দেখতে এসেছেন তিনি। স্ট্রিমকে এই ব্যবসায়ী বলেন, “আজ একটা ঐতিহাসিক দিন। চাইলে বাসায় বসেই দেখতে পারতাম কিন্তু এখানে অনেক মানুষ, সবাই মিলে আন্দোলন করেছিলাম, রায়টাও একসঙ্গে দেখতে এলাম।”
কেমন রায় আশা করেন—প্রশ্ন করলে রায়হান বলেন, “জুলাই আন্দোলনে শেখ হাসিনা এক হাজারের বেশি মানুষ খুন করেছে। হাসিনার অবশ্যই সর্বোচ্চ শাস্তি আশা করছি।”
তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন। সকাল থেকে টিএসসিতে বসে আছেন বড় পর্দায় রায় দেখার জন্য।
স্ট্রিমকে তিনি বলেন, “শুধু জুলাই আন্দোলন না, গত পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনা যে গুম-খুন চালিয়েছে, সেগুলোও এখন প্রকাশ্যে এসেছে। কিন্তু রায় ঘোষণা হচ্ছে শুধু জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের দায়ে। তবুও আপনি দেখুন, শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে।” শাহাদাৎ আরও বলেন, “আশা করি, হাসিনা তাঁর সর্বোচ্চ শাস্তিটাই পাবেন।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
২৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
২৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে