মোরেলগঞ্জে শুক্রবার ভোরের একটি মিনি ট্রাক নিয়ে এসে ‘গরু চুরি’র চেষ্টা করেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। পরে তাঁদের মারধরের পর গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরু চোর’ সন্দেহে আটকের পর গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। একই সময় মারধরে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন বাগেরহাটের ভাগা বাজার এলাকার রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের আসাদুল শেখ (৪০) ও আরপাড়া গ্রামের জনি (৩৮)।
বলভদ্রপুর গ্রামের একাধিক বাসিন্দা জানায়, শুক্রবার ভোরের একটি মিনি ট্রাক নিয়ে কয়েকজন ব্যক্তি বলভদ্রপুর গ্রামে এসে ‘গরু চুরি’র চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে ট্রাকটি নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। পরে চারজনকে আটক করে মারধর করে এলাকার লোকজন। গুরুতর আহত হয়ে পড়লে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মোরেলগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন জানান, ‘আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই মতিয়াতের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।’
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র জানান, ‘গরু চোর ধরে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে