স্ট্রিম প্রতিবেদক

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদক সালমান এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার ও রিমান্ড আবেদন থেকে জানা যায়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড’ নামক একটি নতুন প্রতিষ্ঠানের অনুকূলে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ঋণ ও ইডিএফ (এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড) সুবিধা গ্রহণ করেন। এ ছাড়া স্কাইনেট অ্যাপারেলসের পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না বলেও অভিযোগ আনা হয়।
তদন্তে দেখা গেছে, ১৫ লাখ ৫৫ হাজার ৪৬৫ ডলারের রপ্তানি মূল্য বিদেশ থেকে দেশে ফেরত আনা হয়নি। জালিয়াতির মাধ্যমে মোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার আত্মসাৎ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় (২০২২ সালের ডলার রেট অনুযায়ী) প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা। এই অর্থ পরবর্তীতে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে পাচার (লেয়ারিং) করা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
ছেলে ও ভাতিজার সংশ্লিষ্টতা
দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেসব বিদেশি সেলস কন্ট্রাক্টের বিপরীতে বিবি এলসি (ব্যাক টু ব্যাক এলসি) খোলা হয়েছিল, সেগুলো ইস্যু করেছিল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই। দুবাইয়ের এই প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান। তারাও এই মামলার এজাহারভুক্ত আসামি।
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে রামপুরা ও মতিঝিল থানার মোট ১৮টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। মামলার তদন্ত করছেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। আসামিপক্ষে আইনজীবী নতুন ওকালতনামা দাখিল করেছেন।
সালমান এফ রহমানের বিরুদ্ধে দণ্ডবিধি আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে