ফরিদপুরে এনসিপি নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় হাজারো কর্মী-সমর্থক। শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা করে জনতা ব্যাংক মোড়ে সমাবেশে অংশ নেন তাঁরা।
স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার এক দিন পর পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে দলীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় হাজারো কর্মী-সমর্থক।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দুইটার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে নেতাদের অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়। পরে জনতা ব্যাংক মোড়ে একটি সমাবেশে অংশ নেন তাঁরা।
সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জের একজন নিরীহ সাধারণ মানুষও যেন হয়রানি না হয়। কিন্তু হামলাকারী মুজিববাদী সন্ত্রাসীরা যেন ছাড় না পায়। তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’
আজ বেলা তিনটার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাস মুক্ত করা হবে। আমরা আবারও গোপালগঞ্জে যাব, যত বাধা আর হামলা হোক, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পদযাত্রা চলবেই।’
এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ্।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিনে বৃহস্পতিবার ফরিদপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে খুলনা থেকে গাড়িবহর নিয়ে দুপুর পৌনে দুইটার দিকে ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে