রাশেদ খাঁনের অভিযোগ
স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে চেনার পরও তাঁকে কয়েকজন সেনা সদস্য পিটিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
আজ রোবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মুহাম্মদ রাশেদ খাঁন, ‘অনেক মিডিয়ায় খবর আসছে পুলিশ নুরুল হক নুরকে আঘাত করেছে, কিন্তু এ ঘটনা সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরকে চিনতে পারার পরেও একের পর এক আঘাত করেছে।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘নুরুল হক নুর এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছেন। আমি রাতেও তাঁর সঙ্গে দেখা করেছি, কথা বলার চেষ্টা করেছি। শুধু নুরুল হক নুর নন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান থেকে শুরু করে আমাদের দল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে সেনাবাহিনী ও পুলিশ।’
নুরের ওপর হামলায় জড়িত সেনা সদস্যদের ছাত্রলীগ-যুবলীগ থেকেও ‘ভয়ংকর’ অভিধা দিয়ে রাশেদ খাঁন আরও বলেন, ‘গণমাধ্যমে এসেছে কীভাবে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী। আমার নিজেরই লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম মুখে নিতে হচ্ছে। যে প্রতিষ্ঠান গর্বের, গণ-অভ্যুত্থানে যাঁদের অবদান আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতির বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশে নুরের চিকিৎসা সম্ভব নয়। হাসিনার আমলে তিনি ২২ বার হামলার শিকার হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে নিতে হবে। সরকারের পক্ষ থেকে অবশ্য তাঁকে বাইরে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।’
এ সময় দেশে চিকিৎসা হলে নুরুল হক নুরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং জীবনের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন রাশেদ খাঁন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে