নষ্ট ঢামেক মর্গের কুলার, মেঝে-বারান্দার লাশ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গের কুলার এক সপ্তাহ বিকল। এতে লাশ রাখতে হচ্ছে মর্গের বারান্দা ও মেঝেতে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
সোমবার (৮ জুন) ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধ্যক্ষকে লেখা চিঠিতে বলা হয়েছে, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের মর্গে থাকা ৪০ মরদেহ ধারণক্ষমতার কুলার এক সপ্তাহ ধরে বিকল। এতে লাশ সংরক্ষণ ও নিয়মিত ময়নাতদন্ত কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কুলারটি মেরামত করা না হলে পরিস্থিতি আরও জটিল আকার নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মর্গের একাধিক কর্মচারীর অভিযোগ, ৪০ লাশ সংরক্ষণের সক্ষমতা থাকলেও, এখন মাত্র সাতটি রাখা সম্ভব হচ্ছে। বাধ্য হয়ে মর্গের বারান্দা ও কক্ষের মেঝেতে লাশ রাখতে হচ্ছে। সেগুলো থেকে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, আমরা ইতোমধ্যে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান হবে আশা করছি।
.png)






