সরকার নয়, আমদানির উৎস নির্ধারণ করে বেসরকারি খাত: বাণিজ্যমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদক

কোনো দেশ থেকে আমদানি করা হবে তা সরকার নয়, বরং বেসরকারি খাত নিজের সুবিধা অনুযায়ী ঠিক করে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যখন আমদানি করেন, তখন অন্যান্য উৎসের তুলনায় যেখানে কম মূল্যে পাওয়া যায়, সেখান থেকেই আমদানি করেন। ভারতের ক্ষেত্রে ব্যবধান বেশি হলেও সেটি ব্যবসায়ীরা নিজস্ব সুবিধা বিবেচনা করেই নেন।’
দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারত ও চীনের সঙ্গে বড় দুটি ঘাটতির কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি নির্দিষ্ট কোনো দেশের দৃষ্টিকোণ থেকে না দেখে সামগ্রিকভাবে দেখা প্রয়োজন। বিশ্বের বহু দেশেই আমদানির চেয়ে রপ্তানি কম থাকে।
তিনি বলেন, ‘সামগ্রিক রপ্তানি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার ইতিমধ্যে চামড়া, পাট, জাহাজ নির্মাণ (শিপ বিল্ডিং), লাইট ইঞ্জিনিয়ারিং এবং সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছে।’
বাণিজ্যমন্ত্রী আরও জানান, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকে বাধার পাশাপাশি গত দুই বছরে বাংলাদেশের পক্ষ থেকেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে অবকাঠামো উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। সরকার এতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

