স্ট্রিম প্রতিবেদক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট ও আহতদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জোগাবে।’
তিনি বলেন, ‘দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি মুহূর্তে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সাহসিকতা আমাদের সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগড়ার চেতনায় উদ্বুদ্ধ করবে।’
আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কাউটিংকে কেবল ব্যাজ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে ড. আবরার বলেন, ‘স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব ও সমাজসেবায় দক্ষতা অর্জনের অনন্য প্রশিক্ষণ। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের বিস্তার আরও বাড়াতে হবে।’
দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মুহূর্তে দেশের সর্বত্র মানুষের পাশে দাঁড়ায় স্কাউট সদস্যরা।’
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্কাউটিংয়ের অর্জনের কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে, যা অত্যন্ত গৌরবের। এ ছাড়া এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতারই স্বীকৃতি।
নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে