স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কোয়ালিশন। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাগরিক কোয়ালিশনের এক বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি সারা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও ফলাফল ঘোষণার পর অনেক জায়গায় পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এমন শতাধিক অভিযোগ পাওয়া গেছে।
বিবৃতিতে পুলিশ সূত্রের বরাতে জানানো হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪২টি হামলার ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। বিশেষ করে মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থক জসিম উদ্দিনকে হত্যার ঘটনাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে অভিহিত করেছে কোয়ালিশন। সংগঠনটি মনে করে, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এমন প্রতিশোধমূলক সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাগরিক কোয়ালিশন এই প্রতিটি সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তাঁরা তৃণমূল পর্যায়ে দ্রুত শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। কোনোভাবেই যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে অনলাইনে টিকিট সংগ্রহে ভোগান্তি, আসন সংকট এবং কালোবাজারির অভিযোগ তুলেছেন অনেক যাত্রী। যদিও কেউ কেউ নির্বিঘ্ন যাত্রার কথাও জানিয়েছেন।
৩৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে পানির তীব্র সংকটে আগুন নেভাতে চরম বেগ পেতে হচ্ছে কর্মীদের।
১ ঘণ্টা আগে
রাজধানীর বাড্ডায় একটি চিপস কারখানা থেকে দুই শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে কারখানাটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ঢাকা-পাবনা মহাসড়কে এই দুই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে