ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় ৩ র্যাব সদস্য আহত
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র্যাব-৯-এর তিন গোয়েন্দা সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেলে তথ্য সংগ্রহের সময় তাঁদের জিম্মি করে আস্তানায় নিয়ে মারধর ও কুপিয়ে জখম করে ডাকাতেরা।
আহতরা হলেন—কাজল, মালেক ও রাশেদ।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, র্যাবের তিন সদস্য রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের চিহ্নিত ডাকাত শফিক বাহিনী র্যাব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আস্তানায় নিয়ে যায় এবং আটকে রেখে নির্যাতন করে।
এ সময় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে র্যাবের অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন সদস্যরা। তিনি আরও জানান, আহত এক সদস্যের মাথায় সেলাই দিতে হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
.png)






