মুন্সিগঞ্জে এনসিপির পথসভা
স্ট্রিম প্রতিবেদক

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালের পর ঢাকা বিভাগে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷ মানিগঞ্জের পর ঢাকা বিভাগের দ্বিতীয় জেলা হিসেবে মুন্সিগঞ্জে পথসভা করেছে দলটি৷
আজ শুক্রবার (১৮ জুলাই) শহরের শহীদ মিনার থেকে পদযাত্রা করে শহীদ চত্বরে পথসভা করে এনসিপি৷ পথসভায় বক্তৃতা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
দলটির পদযাত্রা ঘিরে উৎসাহ দেখা গেছে মুন্সিগঞ্জবাসীর মধ্যে৷ শহরের বাসিন্দারা জানান, ‘গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা দেশের অর্ধেকটা ঘুরে মুন্সিগঞ্জ এসেছেন, আমাদের কথা শুনেছেন— এতে আমরা খুশি৷ তাঁদের সাফল্য কামনা করি৷’
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি৷ হামলা চালিয়ে আমাদের দমানো যাবে না৷ মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালাবে এনসিপি৷’
সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা হবে৷ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷’
সারজিস আলম আরও বলেন, ‘হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে৷ হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখতে চাই৷’
হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে৷ সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, সংস্কার হবে বাংলাদেশের পক্ষে৷ নেতা ও দল ভুলের ঊর্ধ্বে নয়৷ নেতানির্ভর দেশ নয়, নীতি নির্ভর দেশ নির্মাণ করতে হবে৷’

নানা জল্পনা-কল্পনা ও প্রকাশকদের একাংশের আপত্তি এবং শর্তের মুখে অবশেষে চূড়ান্ত হলো অমর একুশে বইমেলার দিনক্ষণ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। এদিনই হবে আনুষ্ঠানিক উদ্বোধন।
২৫ মিনিট আগে
ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৪১ মিনিট আগে
হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১ ঘণ্টা আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে