স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল। সামগ্রিকভাবে (ওভারঅল) নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। ভোটের হার (পারসেন্টেজ) বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সবার সহযোগিতা বলেন—সব মিলিয়েই আমরা সন্তুষ্ট। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
নির্বাচিতদের শপথের বিষয়ে জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে যদি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তবে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে শপথ কবে অনুষ্ঠিত হবে, সেটি আমরা এখনো অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) অবগত নই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল চিঠি কমিশন পায়নি।’
জামায়াতসহ ১১ দলীয় জোটের ৩২টি আসনে পুনর্গণনার দাবি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ‘তাঁরা আমাদের কাছে সমস্যাগুলোর কথা জানিয়েছেন। আমরা তাঁদের বক্তব্য শুনেছি। তবে এই দাবির বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন অনুযায়ী নির্বাচন-সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকলে তাঁরা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন এবং হাইকোর্টই সে অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।’
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে ইসি আনোয়ারুল বলেন, ‘আমরা এবার স্মার্টলি জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করেছি। প্রিজাইডিং অফিসারদের দেহরক্ষী হিসেবে সশস্ত্র আনসার দেওয়া হয়েছিল এবং তাঁদের কাছে সুরক্ষা অ্যাপ ছিল। বহু সংখ্যক ড্রোন, হেলিকপ্টার, বডি ওর্ন ক্যামেরা এবং প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল। এমন পরিস্থিতিতে সবকিছু আয়নার মতো পরিষ্কার। আমরা শতভাগ ঘটনার সমাধান করার চেষ্টা করেছি।’
শেরপুর-৩ আসনের তফসিল কবে হবে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এগুলো আপনারা ধাপে ধাপে (স্টেপ বাই স্টেপ) পেয়ে যাবেন। এছাড়া একজন প্রার্থী দুটি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন আর কোনটি রাখবেন না, সে তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। কমিশন সিদ্ধান্ত নিলে আপনারা সব জানতে পারবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে