স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই তিন মামলায় মোট ৪৭ জন আসামির নাম রয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও আছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সোমবার (১১ আগস্ট) এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাগুলোর বাদী দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তাঁরা আজ আদালতে সাক্ষ্য দেন।
প্রথম মামলায় অভিযোগ—শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। এই মামলায় তিনি ছাড়াও আরও ১১ জন আসামি আছেন, যাদের মধ্যে সাবেক সচিব, রাজউকের সাবেক সদস্য ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এখানেও অভিযোগ একই—পূর্বাচলে সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া।
তৃতীয় মামলাটি শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগ, জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। খবর বাসস।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে