বাসস

আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই এবং সব রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাগুরা নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। সকল রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রেস সচিব আরও জানান, মাগুরার এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উপদেষ্টাদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে।
গণভোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’
‘জুলাই সনদ’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘জুলাই সনদের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে সনদে সম্মতি দিয়েছে।
’
জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ‘না ভোট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে শফিকুল আলম বলেন, ‘এতে “না ভোট” রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো এলাকায় একজন মাত্র প্রার্থী থাকলেও জনগণ তার বিপরীতে “না ভোট” প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায়।’
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দলটির জন্য আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে