সাভারে ফাঁড়ি থেকে আসামি পালানোয় দুই এএসআই প্রত্যাহার
স্ট্রিম সংবাদদাতাসাভার (ঢাকা)

ঢাকার সাভারের একটি পুলিশ ফাঁড়ি থেকে পালিয়েছেন জুলাই আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় করা মামলার এক আসামি। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহার করা দুজন হলেন এএসআই রবিউল ইসলাম ও খায়রুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) সকালে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। ওই দিন দুপুরের দিকে তিনি দৌড়ে ফাঁড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি পলাতক আছেন।
দুই এএসআইকে প্রত্যাহার করের তথ্য নিশ্চিত করে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)






