স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ নিয়ে দুইটি পৃথক ব্যালটে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই প্রস্তাব করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, গণভোটে থাকবে দুইটি ব্যালট। প্রথম ব্যালটে থাকবে এমন সংস্কার প্রস্তাব যেগুলোতে চার বা তার কম রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবগুলো।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদ সমর্থন করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণভোটটি আগামী জাতীয় নির্বাচনের দিনই আয়োজন করা হোক। জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষি নয় বরং জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, ‘জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের মতামত যাচাইয়ে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ বলে মনে করি আমরা।’
‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ’ বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক প্লাটফরম। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের একটি অংশ এই রাজনৈতিক সংগঠনটি গঠন করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর আপ বাংলাদেশ হলো দ্বিতীয় রাজনৈতিক কোন গোষ্ঠী যা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
৮ মিনিট আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
২ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে