স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
নাজমুল আহসান কলিমুল্লাহকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৭ সালের ১ জুন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রেষণে বাংলাদেশ ইউনিভারসিটি অব প্রফেসনালসের (বিইউপি) উপ-উপাচার্য ছিলেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে তার বিরুদ্ধে বরাবরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপস্থিতির অভিযোগ ছিল। তাঁর দায়িত্বপালনের শেষ পর্যায়ে এসে শিক্ষকেরা সংবাদ সম্মেলন করে বিস্তর অভিযোগ উত্থাপন করেন। তারা জানান, উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ তাঁর কর্মকালের ১৩০০ দিনের মধ্যে ১১০০ দিনই বিশ্ববিদ্যালয়ে আসেননি। বাকি সময় ক্যাম্পাসে আসলেও সকালে এসে বিকালে চলে গেছেন।
শিক্ষকতার বাইরে প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ছিলেন। এই প্রতিষ্ঠান ব্যবহার করে ড. কলিমুল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে