ডাকসু নির্বাচন
সাইবার বুলিং নিয়ে তাঁরা সবচেয়ে বেশি ভুগছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান গোলাম রব্বানী।
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা যাচাই করতে ঢাবির বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল গঠিত হচ্ছে। ঢাবির বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে এ প্যানেল গঠিত হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ঢাবির বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে পর্যবেক্ষক প্যানেল গঠিত হবে। এ লক্ষ্যে শিক্ষকদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া ডাকসু সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে আজ বিভাগ ও ইনস্টিটিউটগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান জসীম উদ্দিন।
সাইবার বুলিং নিয়ে তাঁরা সবচেয়ে বেশি ভুগছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান গোলাম রব্বানী। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থী সংসদ ১ এবং ২ নামে দুটি ফেসবুক গ্রুপ সম্পর্কে বারবার অভিযোগ এসেছে। গ্রুপ দুটি বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়।
গোলাম রব্বানী আরও বলেন, বিটিআরসির কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হলেও তারা পেজগুলো বন্ধ করতে পারছে না।
এই পেজগুলো যাঁরা চালাচ্ছেন তাঁদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গোলাম রব্বানী বলেন, ‘পেজগুলোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশি।’

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
২৩ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
২৮ মিনিট আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ কথা জানান। তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের তারিখ পেছানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
৩৮ মিনিট আগে