সংঘর্ষের পর থেকেই চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে সময় পার করছেন শিক্ষার্থীরা। যাঁরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন কটেজ, বাসায় থাকেন তাঁদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। ক্যাম্পাস সীমানার বাইরে যেতে ভয় পাচ্ছেন তাঁরা।
স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর আগামী তিন দিনের সব পরীক্ষা স্থগিত করেছে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’ আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২-৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবারও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।
এর আগে ক্লাস ও পরীক্ষা বন্ধের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, ‘গতকালের (রোববার) পরিস্থিতি বিবেচনায় আজ (সোমবার) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে সময় পার করছেন শিক্ষার্থীরা। যাঁরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন কটেজ, বাসায় থাকেন তাঁদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। তাঁরা ক্যাম্পাস সীমানার বাইরে যেতে ভয় পাচ্ছেন। এতে তাঁদের ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন।
বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল রানা বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে থাকি। আমার বন্ধু আহত হওয়ায় গতকাল (রোববার) আমি শহরে ছিলাম এবং আজকে (সোমবার) এসেছি। তবে ক্যাম্পাসে এসে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি, কখন কোন দিক দিয়ে আমার ওপর হামলা হয় জানি না। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়?’
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম তুষার বলেন, ‘আমরা বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের ওপর নির্ভরশীল। এখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, আমরা ওদিকে গেলেই লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালাবে। আমরা অনেকটা ক্যাম্পাসের মধ্যে আটক হয়ে আছি। দ্রুত এই পরিস্থিতিতে থেকে আমরা উত্তরণ চাই।’
এর আগে শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ানের মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয়রা। শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘাত থামাতে রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও প্রক্টর।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গেট বাজার থেকে রেলগেট পর্যন্ত সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৫ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৪ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে