স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার থেকে বিদেশি পিস্তল, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। আর সাতক্ষীরার শ্যামনগরে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ হাবিবুর রহমান নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এসব অভিযান চালানো হয়।
কাপাসিয়া যৌথ বাহিনী জানায়, সুনির্দিষ্ট তথ্য পেয়ে উপজেলার সনমানিয়া ইউনিয়নের গোয়ালেরটেক এলাকায় একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালায় যৌথ বাহিনী। পরে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, চারটি দেশীয় ককটেল, তিনটি পেট্রোল বোমা ও একটি ছুরি পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও জানানো হয়, জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোনো অপরাধী চক্র আগে থেকেই ওই এলাকায় মজুত করে রেখেছিল বলে তাদের ধারণা। জব্দ করা এসব অস্ত্র কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে শ্যামনগরে অস্ত্রসহ গ্রেপ্তার হাবিবুর রহমান উপজেলার আজাদনগর এলাকার নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, হাবিবুর রহমান নিজ বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র রেখেছেন বলে তাদের কাছে তথ্য ছিল। পরে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭-বিজিবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় হাবিবুরের ঘরের সামনে ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। পরে হাবিবুরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে