স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিপুল ভোটে জয়লাভ করেছে। মোট ২৩টি পদে ভোটের ফলাফল অনুযায়ী, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় অর্জন করেছেন। জিএস পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, 'আমাদের এই আয়োজন মূলত পরাজিত প্রার্থীদের জন্য। আমরা নির্বাচনে পরাজিত হলেও এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ। আজকের মূল উদ্দেশ্য হলো, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তারা যেন তাদের ইশতেহার আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন করেন, আর আমরা তার তদারকিতে থাকব।'
অন্যদিকে, রাকসু নির্বাচনে ভিপি প্রার্থী বিল্লাল হোসেন বলেন, 'ভোটের আগে আমি শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম এবং পরিষ্কারভাবে জানিয়েছিলাম কেন আমাকে ভোট দেওয়া উচিত। তারা প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু পরে দেখলাম তারা সবাই শিবিরে পরিণত হয়েছে— এটা আমি কখনো কল্পনাও করিনি।'
মিলনমেলায় বিভিন্ন পদে বিজিত প্রায় শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৫ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৬ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে