ঝিনাইদহে ঘাসকাটা যন্ত্রে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু
স্ট্রিম সংবাদদাতাঝিনাইদহ
-ab05c7-480x270.webp)
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাসকাটা যন্ত্রে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন– ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
গ্রামের বাসিন্দা মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র সকালে গোয়ালে গবাদিপশুর জন্য যন্ত্রে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হলে টের পেয়ে বাঁচাতে আসেন মিনা ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, স্বজনেরা হাসপাতালে আনার আগেই অমরেন্দ্র নাথ ও মিনা ভৌমিকের মৃত্যু হয়েছে। তাঁরা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
-4abbd1.jpeg)
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






