দলীয়করণে নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

দলীয়করণের কারণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার (ফেব্রুয়ারি ২৭) লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে।
এ সময় তিনি আর বলেন, দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনেও সেটা থেকে মুক্ত নয়। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করব।’
এর আগে লক্ষ্মীপুরে সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দিয়ে অভিবাদন জানানো হয়। এরপর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক প্রমুখ।
.png)






