স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পুরাতন পল্লবী থানা এলাকার ১২ নং সেকশনের সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। রিফাত শরিয়তপুরের নড়িয়া থানার উত্তর সালদর গ্রামের গার্মেন্টস কর্মী সাগর খানের ছেলে।
সাগর খান জানান, রিফাতকে ছুরি মারার আগে ঘটনাস্থলে তিনিও গিয়েছিলেন। এসময় তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সাগর খান জানান, তার ছেলে রিফাত আগে গার্মেন্টসে চাকরি করতো। কিছুদিন ধরে বেকার। তবে সামনের মাসে একটি কারখানায় যোগদানের বিষয়ে কথা হচ্ছিল। আজ দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে একজনের কাছে পাওনা টাকা আনার জন্য শেওড়াপাড়ায় যাওয়ার কথা ছিল। পথে পুরাতন পল্লবী থানার সামনে ৫ থেকে ৭ জন যুবক তার গতিরোধ করে মারধর করতে থাকেন। এসময় ছেলে তাকে ফোন দিয়ে বলে, কয়েকজন তাঁকে আটকে রেখেছে। পরে তার দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে যান তিনি।
তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই যুবক বলছিল—“রিফাতের সাথে আমাদের হিসাব আছে“। এর মধ্যেই তাদের একজন রিফাতের বুকে ছুরি চালিয়ে দেয়। আমি বাধা দিতে গেলে পেছন দিক থেকে আমার পিঠেও ছুরিকাঘাত করে। আমি সামান্য আঘাত পাই। তবে ছেলে আমার রক্তাক্ত অবস্থায় টলে পড়লে স্থানীয় একটি হাসপাতাল, পরে বিকালের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। তারপর চিকিৎসক বললেন, “মারা গেছে“।‘
সাগর খান বলেন, ‘কী কারণে; কারা মারল, চোখের সামনেই ঘটল—অথচ কিছুই বুঝতে পারছি না।‘
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।‘
এ প্রসঙ্গে জানতে চাইলে পল্লবী থানার ওসি মো. শফিউল আলম আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্ট্রিমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত করছি। যারা ছুরিকাঘাত করেছে, তাদের ধরে ফেলব।‘

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৮ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
১০ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
১১ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে