স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদ থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা-পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, আত্রাই নদে লক্ষ্মীতলা ব্রিজের পাশে দুটি মরদেহ পানিতে ভাসতে দেখে থানায় জানান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে নদ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুই যুবকদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৪ বছর ও আরেকজনের বয়স ২৮ বছর। তবে তাঁদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে