
রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
স্ট্রিমকে রাকিবুল বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে।’
.png)






