সিরাজ চুইগোস্ত রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি এবং মানহীন বোরহানি বিক্রির অভিযোগে সিরাজ চুইগোস্ত রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
শনিবার (২৩ মে) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ নুসরাত সাহারা বিথী৷
এ দিন সিরাজ চুইগোস্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ আদালতে হাজির হয়ে নিজেদের তৈরি ঘি ও বোরহানি মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। পরে ৬ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
সেইসঙ্গে মানহীন ঘি এবং বোরহানির গুণগতমান নিশ্চিত করে পরবর্তীতে উৎপাদন এবং বাজারজাত করার নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি এবং মানহীন বোরহানি বিক্রির অভিযোগে সিরাজ চুইগোস্তের মালিক মোহাম্মদ সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ আদালত। ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ১০ মে সিরাজ চুইগোস্তের বিরুদ্ধে মামলা করেন। তার মামলার পরিপ্রেক্ষিতে ১১ মে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
.png)






