ইউএনবি

দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
প্রেস সচিব বলেন, ‘তারা দেশজুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কি না সেটিও আমরা খতিয়ে দেখছি।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিবিসি বাংলা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আওয়ামী লীগের একটি ‘পার্টি অফিস’ চালু হয়েছে।
চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তবর্তী সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ও তার সংশ্লিষ্ট সংগঠনসমূহের কোনো প্রকাশনা, গণমাধ্যম সংযোগ, অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ ও সম্মেলন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাইবারসহ আওয়ামী লীগের সকল কার্যক্রম আইনি ব্যবস্থা হিসেবে বিরোধী সন্ত্রাসবাদ আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের সাক্ষী ও বাদীদের নিরাপত্তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে