স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন।
কে এম আলী নেওয়াজ বলেন, ‘খসড়া ভোটার তালিকার বিষয়ে ওজর-আপত্তি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’
আলী নেওয়াজ বলেন, ‘আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে সেটা আগস্ট মসের মধ্যে হবে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
ইসি সূত্রের বরাতে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা বলেছিলেন।
আখতার আহমেদ বলেন, ‘ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করব। কেননা কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর-আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১ ঘণ্টা আগে
সপ্তাহখানেকের ব্যবধানে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
৩ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
৩ ঘণ্টা আগে