কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার

কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতাউল করিম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির ওই হোটেলে যান। পরে ৪০১ নম্বর কক্ষে ওঠেন তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে তার কক্ষ ছাড়ার কথা ছিল।
ওসি বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্মীদের সন্দেহ হয়। কয়েক দফা দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সদর থানায় জানানো হয়।
পরে বিকালে পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে আতাউল কবিরের লাশ ঝুলতে দেখা যায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ সদস্যের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)






