স্ট্রিম প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনার এক পর্যায়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম বলেন, ‘মব থেকে বাঁচাতে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ডিবি কার্যালয় জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।’
এর আগে আজ সকাল ১০ টার দিকে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে গোলটেবিল বৈঠক শুরু হলেও তিনি উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী ছাড়াও বাম সংগঠনের বেশ কয়েকজন নেতা ছিলেন। তাদের সাথে ছাত্রলীগের বেশ কয়েকজনও প্রবেশ করেছিলেন ।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পল্টন ও আশপাশের এলাকা থেকে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে বৈঠকে ঢুকে পড়েন। তাঁরা বিভিন্ন শ্লোগান দিয়ে মব তৈরির অপচেষ্টা চালান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে লতিফ সিদ্দিকীসহ অন্তত ১১ জনকে তাদের হেফাজতে নিয়ে যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে