এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কিনা, প্রশ্ন নাহিদের
স্ট্রিম প্রতিবেদকঢাকা

দেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৫ এপ্রিল) জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘অতীতের স্বৈরাচারী পথ অনুসরণ করলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ স্বৈরতন্ত্রমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেছিল। কিন্তু সেই লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।’
গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘তাঁরা কোনো অস্থিতিশীলতা চান না, বরং গণভোটের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নই প্রধান দাবি।’
একই সঙ্গে দেশের অর্থনীতি, জ্বালানি সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
.png)






