স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সফর ও কর্মসূচিকে ঘিরে শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ।
কর্মসূচিকে সফল করতে সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকল শহীদের উদ্দেশ্যে গণদোয়া মাহফিলে অংশ নিতে এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করাই তারেক রহমানের এই সফরের উদ্দেশ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থানে ঠাকুরগাঁওয়ের শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে ২০০৩ সালের ডিসেম্বর মাসে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে