সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্যসহ আহত ৪
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য ও একজন সোর্স আহত হয়েছেন । এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি কনস্টেবল শাহীন ও মাইনুলকে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে যান। ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত সাগর ও তাঁর ভাই সজল ধারালো অস্ত্র (দা) নিয়ে তাদের ওপর হামরা করেন। তাদের এলোপাতাড়ি কোপে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুম মিয়া আহত হন। পরে খবর পেয়ে থানার অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, আসামিকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সাগর ও সজল দুই ভাইকে আমরা গ্রেপ্তার করেছি। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






