স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৮ দিন পর পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মিলেছে এক গরু ব্যবসায়ীর লাশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিডিল চর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত আহাদ আলী ওরফে কাজল (৩৪) চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের প্রয়াত আলতাফ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন আহাদ আলী। পরে ৮ জানুয়ারি তাঁর স্ত্রী লিসা বেগম অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ করে মোট ১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। এতে অন্যতম আসামি করা হয় চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী ও জেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বারকে।
এজাহারে বলা হয়, গত ১ জানুয়ারি সন্ধ্যায় চরবাগডাঙ্গা বাজারে আলম ও নাজমুল হুদা নামের দুজনের সঙ্গে আহাদের কথা-কাটাকাটি হয়। পরদিন রাত সোয়া ৯টার দিকে আহাদের মোবাইল ফোনে একটি কল আসে। কোথাও যেতে বলা হলে অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বের হবেন না বলে জানান আহাদ।
অভিযোগে আরও বলা হয়, এর কিছুক্ষণ পর হাসেম আলী নামের একজন মোটরসাইকেল নিয়ে আহাদের বাড়ি যান। তিনি আহাদকে জানান, আগের দিনের বিষয়টি মীমাংসা করা হবে। এজন্য ওমর আলী, নুরুল ইসলামসহ কয়েকজন আলমের বাড়িতে বসে আছেন। পরে হাসেমের সঙ্গে যান আহাদ। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
এদিকে অভিযোগ দেওয়ার পরপরই আসামিপক্ষ মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করে। তারা দাবি করে, গত ৩ জানুয়ারি স্থানীয় নাড়ুখাকি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির পর আহাদ নিখোঁজ হন। কিন্তু তদন্ত ছাড়াই পুলিশ অপহরণ ও গুমের মামলা নিয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং তদন্ত ছাড়াই মামলা নেওয়ার অভিযোগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা পুলিশ।
এরপর মঙ্গলবার পদ্মা নদীতে আহাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা আহাদের ভাই শওকত আলী দাবি করেন, তাঁর ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে গুম করা হয়েছিল। এরপর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সুরতহাল তৈরির সময় মরদেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আহাদের দাঁত ভাঙা ছিল।
অবশ্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সুরতহালে কী পেলাম তা পরে জানানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি প্রক্রিয়া শুরু হবে।
ওসি জানান, আহাদকে গুমের মামলায় কামরুজ্জামান বাচ্চু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে