ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই কর্মসূচির মূল আয়োজন ১৪ জুলাই থেকে শুরু হবে।
স্ট্রিম ডেস্ক

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এখন থেকে দিনটিতে সাধারণ ছুটি থাকবে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। খবর বাসস
আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে–জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। মোস্তফা সরয়ার ফারুকী, উপদেষ্টা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই কর্মসূচির মূল আয়োজন ১৪ জুলাই থেকে শুরু হবে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে–জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে।’
আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই কর্মসূচিগুলোর বিস্তারিত জানাবে বলে উল্লেখ করেন মোস্তফা সরয়ার ফারুকী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গতকালের বৈঠকে ৯ জন উপদেষ্টা অংশ নিয়েছেন। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
শফিকুল আলম আরও বলেন, ৫ আগস্টের আগে যাতে জুলাই প্রক্লেমেশন (সনদ) দেওয়া যায়, সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। জুলাই সনদ দ্রুত তৈরি করতে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে এই কমিটি কাজ করবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
২৫ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
২৬ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে