স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কুড়িলে ফের সড়ক অবরোধ করে রেখেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টা থেকে তাদের এই অবরোধের কারণে বিমানবন্দর সড়ক ও কুড়িল বিশ্বরোড দিয়ে দুই দিকে যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িলসহ আশেপাশের এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্ট্রিমকে সোহেল রানা বলেন, ‘কিছুদিন আগেও তারা রাস্তায় নেমেছিল। সেদিন আশ্বস্ত করার পর চলে যায়। কিন্তু তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় আজ আবার রাস্তা অবরোধ করে।’
স্থানীয়রা জানান, শ্রমিকরা সড়কে নেমে আসায় কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ইউরোজোন কারখানার শ্রমিকেরা কুড়িল এলাকায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় বাড্ডা-কুড়িল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সড়কেও যানজট ছড়িয়ে পড়েছিল।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে