আতাউর রহমান রাইহান

সরকারের বিভিন্ন দপ্তরে নতুন করে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৫১টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫২টি পদ বিলুপ্তি ও ২৪টি পদ সমন্বয় করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বৈঠকে মোটি ১৩টি প্রস্তাব ছিল। ১০টি মন্ত্রণালয়ের অধীন এসব পদ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসে নতুন দুটি দূতাবাস স্থাপন করা হবে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এই দুই দূতাবাসের জন্য রাজস্ব খাতে ১৮টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘ব্লু-ইকোনমি সেল’ গঠন ও এর কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৫৭টি পদ সৃষ্টি করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন ১৪টি উপজেলা সেটেলমেন্ট অফিস এবং সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন ১৯টি উপজেলা সেটেলমেন্ট অফিসসহ মোট ৩৩টি উপজেলা সেটেলমেন্ট অফিসের জন্য রাজস্ব খাতে ১৯৮টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ১টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ২৮টি পদসহ মোট ২৯টি ও জয়পুরহাটের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ১৮টি ক্যাডার পদসহ মোট ২৬টি পদের অনুমোদন মিলেছে।
এদিকে, করোনাকালে সৃষ্ট পদ থেকে ১৫টি (১৩টি ক্যাডার পদ ও অন্যান্য ২টি) পদ সমন্বয় এবং বিদ্যমান ৪২টি পদ বিলুপ্ত করার কথা বলা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮টি ক্যাডার পদসহ মোট ২২টি পদ সৃষ্টির পাশাপাশি করোনাকালে সৃষ্ট পদ থেকে ৯টি পদ সমন্বয় এবং বিদ্যমান ১১০টি পদ বিলুপ্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর ‘২১৩ মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং (এমআরও)’ ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে ৯৯টি পদ সৃষ্টি করতে বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিকিউরিটি ইউনিটের (এএসইউ) নাম পরিবর্তন করে ‘আর্মি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স গ্রুপ (এএসআইজি)’ করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের সাংগঠনিক কাঠামোয় বিদ্যমান ১৩৩টি পদের অতিরিক্ত রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৪৭টি পদ সৃষ্টি করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে রাজস্ব খাতে ১৬০টি পদ (ক্যাডার পদ স্থায়ীভাবে এবং অন্যান্য পদ অস্থায়ীভাবে) সৃষ্টি করা হয়েছে। এর বাইরেও সিএজি কার্যালয়ের আওতাধীন বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৬টি (উন্নীতকরণ ১৩টি পদ ও সৃষ্টি ৩৩টি) পদ উন্নীতকরণ/সৃষ্টি করতে বলা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬২টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ডাবলিন ও বুয়েনেস আইরেসে দুটি নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন দিয়েছে। তারও আগে গত ২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ দেশে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির পদ সৃষ্টি ও প্রশাসনিক অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ডাবলিন (আয়ারল্যান্ড), অসলো (নরওয়ে), বুয়েনেস আইরেস (আর্জেন্টিনা), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) এবং সাও পাওলো (ব্রাজিল)—এই পাঁচ শহরে নতুন মিশন স্থাপনের তথ্য তুলে ধরা হয়।
চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে কূটনৈতিক উপস্থিতি শুধু নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে না, বরং একটি গতিশীল, বহুমাত্রিক ও ভবিষ্যতমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।
উদাহরণ হিসেবে বলা হয়, আয়ারল্যান্ড প্রযুক্তিনির্ভর ও শিক্ষাবান্ধব দেশ; সেখানে দূতাবাস স্থাপন করলে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় প্রবেশাধিকার বাড়বে। আর্জেন্টিনা লাতিন আমেরিকার আঞ্চলিক শক্তি; সেখানে মিশন স্থাপন রপ্তানি প্রবেশ, কৃষিভিত্তিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথে বাংলাদেশকে আরও দৃশ্যমান করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে আরও জানায়, স্থায়ী কূটনৈতিক মিশন কোনো অঞ্চলে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রভাব, রাষ্ট্রীয় সক্ষমতা এবং প্রবাসীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্বাগতিক দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বার্থ আরও কার্যকরভাবে প্রতিফলিত করার সুযোগ সৃষ্টি হয়।
নতুন মিশনগুলো স্থাপিত হলে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশ ৮৪টি কূটনৈতিক মিশন পরিচালনা করছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে